জন্ম ১৫ ফেব্রুয়ারি, ১৯৮৭, বরিশাল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করা এই তরুণের আগ্রহের জায়গায় রয়েছে বাংলাভাষা ও বাংলা সাহিত্যের বিশ্বায়ন। কাব্যচর্চা তার লেখালেখির প্রথম প্রেরণা হলেও তিনি ছোট গল্প, অনুবাদ ও সাহিত্য বিষয়ক প্রবন্ধ রচনাতেও রেখেছেন দক্ষতার সাক্ষর। প্রকাশিত বই— অসুখগুলো প্রাপ্তবয়স্ক [গল্প, দিব্যপ্রকাশ, ২০১৯ কাব্যগ্রন্থ শাদা পরচুল অন্ধকার [কবিতা, অনুপ্রাণন প্রকাশন, ২০১৪ মৌনমুখর বেলায় [কবিতা, জাতীয় গ্রন্থ প্রকাশন, ২০১২ সম্পাদিত গ্রন্থ : শাহবাগের সাথে সংহতি [ই-বুক, ২০১৩ সম্পাদিত পত্রিকা : লিটল ম্যাগ লিপি [২য় ও ৩য় সংখ্যা, ত্রৈমাসিক সাহিত্যপত্রিকা অনুপ্রাণন [২০১৭ অব্দি। আন্তর্জাতিক কবিতা সংকলন : ‘In Praise-In Memory-In Ink’ ‘In Our Own Words’ ‘Heavens above, poetry below’, Blurb Publication, Canada. প্রকাশ : ২০১৩, ২০১৪ ই-মেইল : rezwan.tanim@gmail.com