জন্ম ২২ আগস্ট ১৯৭৭, ফরিদপুর। ফরিদপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় হতে এসএসসি এবং সারদা সুন্দরী মহিলা কলেজ ফরিদপুর থেকে এইচএসসি। জাতীয় বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতকোত্তর। মহাশ্বেতা দেবীর আদিবাসী জীবনকেন্দ্রিক উপন্যাস নিয়ে বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এম ফিল ডিগ্রি লাভ। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের কথাসাহিত্যে আদিবাসী জনজীবন বিষয়ে পিএইচডি কোর্সে গবেষণারত। চাকুরি ছেড়ে এখন থিতু হয়েছেন ফিকশন লেখায়। বর্তমানে এটিই তার পেশা। প্রকাশিত বই : গল্প— গল্পগুলো ব-দ্বীপের (২০০৬), ঢেণ্ঢনপা’র দেশে (২০০৮), ভাতগল্প (২০১১), বৃহস্পতিবার (২০১৩), আমাদের গ্রামে মালো পাড়া নাই (২০১৬)। উপন্যাস— আশ্বিনের শেষ রাত্তিরে (২০১৫)। শিশুতোষ গল্পগ্রন্থ— ককরোজ-নকরোজ (২০১২)। পুরস্কার : ছোটগল্পের জন্য নির্ণয় কবি বাবু ফরিদী পদক (২০১১-১২)। ব্র্যাক বাংক-সমকাল হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০১৩। সম্পাদনা : শূন্য পুরাণ [গল্প বিষয়ক ছোটকাগজ ই-মেইল : b.nahar.p@gmail.com