আনন্দময়ী মজুমদারের ছোটবেলা কেটেছে স্বদেশে ও আফ্রিকায়। উচ্চমাধ্যমিক পড়াশোনা রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজে এবং স্নাতক ও স্নাতকোত্তর কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউটে। পরিসংখ্যানে পিএইচডি করেছেন যুক্তরাষ্ট্রে। সতের বছর বয়সে তার প্রথম অনুবাদ পাবলো নেরুদার ‘স্মৃতিকথা’ হাসান আজিজুল হক সম্পাদিত ত্রৈমাসিক পত্রিকা ‘প্রাকৃত’-তে প্রকাশিত হয়। অধ্যাপনা করেছেন যুক্তরাষ্ট্র ও চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। প্রকাশিত ও প্রকাশিতব্য বই— সূর্যোদয়ের গান [অনুবাদ; জাতীয় সাহিত্য প্রকাশনী, ১৯৯৯ দ্বান্দ্বিক বস্তুবাদ [অনুবাদ, জাতীয় সাহিত্য প্রকাশনী, ২০০১ পাবলো নেরুদার স্মৃতিকথা স্মৃতিকথা [অনুবাদ; সময়, ২০১৩ ভালোবাসার শত সনেট [অনুবাদ; ইত্যাদি, ২০১৫ ছোট্ট রাজপুত্র [অনুবাদ; প্রকৃতি পরিচয়, ২০১৬ [ঘরে ফেরার গান ও অন্যান্য কবিতা, অনুবাদ, বেঙ্গল, ২০১৮ ছোট্ট মিঠি রোদ্দুর [অনুবাদ, দ্যু প্রকাশনী, ২০১৭ ছোট্ট মেয়ে টিপটপ [অনুবাদ, দ্যু প্রকাশনী, ২০১৭ ছোট্ট মেয়ে তম্বিতম্বা [অনুবাদ, দ্যু প্রকাশনী, ২০১৭ তুমি কি আজ বালতি ভরেছ? [অনুবাদ, বাতিঘর, ২০১৭ ‘Gitabitan in English’ নামের একটি ব্লগে রুমেলা সেনগুপ্ত ও আনন্দময়ী মজুমদার রবীন্দ্রনাথের ‘গীতবিতান’-এর প্রায় এক হাজার গানের অনুবাদ করেছেন। আনন্দময়ী মজুমদার এক জন রবীন্দ্রসংগীত শিল্পী ও প্রশিক্ষক। রবীন্দ্রগানের ইংলিশ অনুবাদগুলোও তিনি পরিবেশন করে থাকেন। ই-মেইল : anandamayee.majumdar@gmail.com