মুজিব মেহদী

জন্ম ৩ জানুয়ারি ১৯৬৯; এ ময়মনসিংহ। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। একটি অধিকারভিত্তিক বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানে উপপরিচালক হিসেবে কর্মরত। লেখালেখি করেন লিটল ম্যাগাজিনে। প্রকাশিত বই : কবিতা— মমি উপত্যকা (শ্রাবণ ২০০১) ময়দানের হাওয়া (পাঠসূত্র ২০০৭) চিরপুষ্প একাকী ফুটেছে (অ্যাডর্ন ২০০৯) ত্রিভুজাসম্ভাষ (হাইকু-বাইকু-সেনরু, শুদ্ধস্বর ২০১৩) জঙ্গলের নিজস্ব শব্দাবলি (ঐতিহ্য ২০১৪) বাইকুশতক (ছোট কবিতা ২০১৮) ধূলি ওড়ানোর ভঙ্গি (নির্বাচিত কবিতা, ঐতিহ্য ২০১৮)। উভলিঙ্গ রচনা— শ্রেণিকরণ এমন এক সংকীর্ণতা যা সৃষ্টির মহিমাকে ম্লান করে দেয় (প্রতীতি ২০০৩) বৃষ্টিগাছের তলায় (বাংলাপ্রসার ২০০৬) খড়বিচালির দুর্গ (ঐতিহ্য ২০১১) অনুবাদ— সটোরি লাভের গল্প (জেনগল্পের বাংলা রূপান্তর, পাঠসূত্র ২০০৯) এ ছাড়াও, তাঁর রয়েছে চারটি অনুসন্ধানমূলক গ্রন্থ। ২০১১-এ পেয়েছেন লোক সাহিত্য পুরস্কার। ই-মেইল : m.mehdy@gmail.com