জন্ম ২০ সেপ্টেম্বর, ১৯৭৫; মাদারীপুর শহরে নানাবাড়িতে। শৈশব হতেই ঢাকায় বেড়ে ওঠা। তিনি নৃবিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে। লিটল ম্যাগাজিনে লেখা শুরু করেছেন ২০০০ সালের পর থেকে। বিশেষত কবিতা, গল্প ও নৃবৈজ্ঞানিক লেখালেখি করেন। প্রকাশিত কাব্যগ্রন্থ— হারানো দোকান এল দরাদো [জনান্তিক, ২০০৯ একজন আঙুল শুধু হেঁটে বেড়ায় [সংবেদ, ২০১০ আর কারনেশন ফুটলো থরে থরে [শুদ্ধস্বর, ২০১৩ একটু একটু করে বোবা হয়ে যাচ্ছ তুমি [অ্যাডর্ন, ২০১৫ বারুদ লোবানের গন্ধ [চৈতন্য, ২০১৭ জলে ডোবা চাঁদ [ঐহিক, ২০২০ প্রকাশিত গল্পগ্রন্থ— পেন্ডুলাম ও শিশুর দোলনা [শুদ্ধস্বর, ২০১১ জৌলুসী বেওয়া [দেশ, ২০১৬ এছাড়া পিয়াস মজিদের সাথে যৌথভাবে সম্পাদনা করেছেন নির্বাচিত কবিতা : শামীম কবীর [A¨vWb©, ২০১০ তিনি কিছুদিন নৃবিজ্ঞান বিষয়ে শিক্ষকতা করেছেন এবং কয়েকটি প্রতিষ্ঠানে গবেষণা কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। লিটল ম্যাগাজিন, ওয়েব ম্যাগাজিন, জার্নাল ও দৈনিক পত্রিকায় লেখেন। ই-মেইল : noverahossain@gmail.com