স্বকৃত নোমান

জন্ম ৮ নভেম্বর, ১৯৮০, বিলোনিয়া, পরশুরাম, ফেনী। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে তিনি কামিল পাস করেন। বিএ পাশ করেন সোনাগাজী ডিগ্রি কলেজ, ফেনী থেকে। পেশায় সাংবাদিক। উল্লেখযোগ্য বই : নাভি (উপন্যাস), ২০০৮, ধাবমান ও বনলতা পাবলিকেশন্স। রাজনটী (উপন্যাস), ২০১১, ইত্যাদি গ্রন্থ প্রকাশ। বেগানা (উপন্যাস) ২০১২, বিদ্যাপ্রকাশ। হীরকডানা (উপন্যাস) ২০১৩, বিদ্যাপ্রকাশ। নিশিরঙ্গিনী (গল্পগ্রন্থ) ২০১৪, জাগৃতি প্রকাশনী। কালকেউটের সুখ (উপন্যাস) ২০১৫, জাগৃতি প্রকাশনী বালিহাঁসের ডাক (গল্প), ২০১৬, অনিন্দ্য প্রকাশ আবদুশ শাকুরের জীবনী, বাংলা একাডেমি, ২০১৫ প্রাচ্যের ভাব আন্দোলনের গতিধারা (প্রবন্ধ), ২০০৯, বাঙলায়ন। খ্যাতিমানদের শৈশব (গবেষণা), ২০১০, ইত্যাদি গ্রন্থ প্রকাশ। আবদুশ শাকুরের বয়ান, শ্রোতা স্বকৃত নোমান (সম্পাদনা) ২০১২, রোদেলা প্রকাশনী। গুণীজন কহেন (সাক্ষাৎকার সংকলন) ২০১২, অন্বেষা প্রকাশন। বহুমাত্রিক আলাপ (সাক্ষাৎকার সংকলন), ২০১৫, বিদ্যাপ্রকাশ। ই-মেইল : swakritonoman@gmail.com