স্বদেশ সেন

জন্ম ১৪ ফেব্রুয়ারি, ১৯৩৫; বরিশাল, বাংলাদেশ। শিশু বয়সেই চলে আসেন পিতার কর্মস্থল বিহারের জামশেদপুরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে আট বছর বয়সে কয়েক মাসের জন্য বরিশালে গিয়ে, পরে আবার ফিরে আসেন জামশেদপুরে। শিক্ষা : স্কুলজীবন জামশেদপুরে সপ্তম শ্রেণি অব্দি, এবং তারপরে কলকাতায় আড়িয়াদহের স্কুল থেকে ম্যাট্রিক পাস। পরে জামশেদপুরে ফিরে Accountancy নিয়ে পড়াশোনা (অসম্পূর্ণ)। পেশা : জামশেদপুরে ইন্ডিয়ান কেবল কোম্পানিতে (১৯৫৩–১৯৯৩) Accounts বিভাগে। প্রকাশিত কবিতার বই : রাখা হয়েছে কমলালেবু [১৯৮২, কৌরব প্রকাশনী মাটিতে দুধের কাপ [১৯৯২, কৌরব প্রকাশনী ছায়ায় আসিও [১৯৯৬, কালিমাটি প্রকাশনী কবিতাসমগ্র : স্বদেশ সেনের স্বদেশ [২০০৬, কৌরব প্রকাশনী মৃত্যু : ৫ মার্চ ২০১৪, জামশেদপুর।