জন্ম ৯ আগস্ট ১৯৪৭; নোয়াখালি। কবি ও প্রাবন্ধিক, ঔষধশাস্ত্রবিদ, রাজনৈতিক বিশ্লেষক, সামাজিক ও মানবাধিকার কর্মী এবং পরিবেশবাদী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে ঔষধশাস্ত্রে স্নাতক। মার্কিন যুক্তরাষ্ট্রের দি নিউ স্কুল ফর সোশাল রিসার্চ থেকে ডিগ্রি লাভ করেন অর্থশাস্ত্রে। পরিচালিত সংগঠন 'উবিনীগ'। সম্পাদিত পত্রিকা : চিন্তা, প্রতিপক্ষ।
প্রকাশিত বই :
কবিতা—
খোকন এবং তার প্রতিপুরুষ [১৯৭২]
ত্রিভঙ্গের তিনটি জ্যামিতি [১৯৭৭]
আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ বিপ্লবের সামনে [১৯৮৩]
সুভাকুসুম দুই ফর্মা [১৯৮৫]
বৃক্ষ: মানুষ ও প্রকৃতির সম্পর্ক বিষয়ক কবিতা [১৯৮৫]
অকস্মাৎ রপ্তানিমুখী নারীমেশিন [১৯৮৫]
খসড়া গদ্য [১৯৮৭]
মেঘমেশিনের সঙ্গীত [১৯৮৮]
এবাদতনামা [১৯৯০, ২০১১]
অসময়ের নোটবই [১৯৯৪]
দরদী বকুল [১৯৯৪]
গুবরে পোকার শ্বশুর [২০০০]
কবিতার বোনের সঙ্গে আবার [২০০৩]
ক্যামেরাগিরি [২০১০]
এ সময়ের কবিতা [২০১১]
যে তুমি রঙ দেখোনি [২০১১]
তুমি ছাড়া আর কোন্ শালারে আমি কেয়ার করি? [২০১৬]
সদরুদ্দীন [২০১৮]
প্রবন্ধ—
প্রস্তাব [১৯৭৬]
সশস্ত্র গণঅভ্যুত্থান এবং গণতান্ত্রিক রাষ্ট্রের উত্থান প্রসঙ্গে [১৯৮৫]
রাজকুমারী হাসিনা [১৯৯৫]
সাঁইজীর দৈন্য গান [২০০০]
জগদীশ [২০০২]
বাণিজ্য ও বাংলাদেশের জনগণ [২০০৪]
মোকাবিলা [২০০৬]
গণপ্রতিরক্ষা [২০০৬]
ক্ষমতার বিকার ও গণশক্তির উদ্বোধন [২০০৭]
পুরুষতন্ত্র ও নারী [২০০৮]
ভাবান্দোলন [২০০৮]
সাম্রাজ্যবাদ [২০০৮]
রক্তের দাগ মুছে রবীন্দ্রপাঠ [২০০৮]
সংবিধান ও গণতন্ত্র [২০০৮]
জ্যাক দেরিদা-র চিহ্ন বিচার [২০১০]
তিমির জন্য লজিকবিদ্যা [২০১১]
প্রাণ ও প্রকৃতি [২০১১]
মার্কস পাঠের ভূমিকা [২০১১]
ডিজিটাল ফ্যাসিবাদ [২০১২]
যুদ্ধ আরো কঠিন আরো গভীর [২০১৪]
ব্যক্তি বন্ধুত্ব ও সাহিত্য [২০১৬]
মার্কস, ফুকো ও রুহানিয়াত [২০১৮]
সিনেমাপাঠ [২০২১]
নাটক—
প্রজাপতির লীলালাস্য [১৯৭২]
অনুবাদ—
অর্থশাস্ত্র পর্যালোচনার একটি ভূমিকা (মূল: কার্ল মার্ক্স) [২০১০]
খুন হবার দুই রকম পদ্ধতি (মূল: রোকে ডাল্টন) [২০১১]
ই-মেইল : farhadmazhar@gmail.com