কুদরত-ই-হুদা

জন্ম ২৫ জানুয়ারি ১৯৭৮; বাংলাদেশের ফরিদপুর জেলার আলফাডাঙা উপজেলায়। স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে। একই বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। পেশাগত জীবনে সরকারি কলেজে অধ্যাপনার সাথে যুক্ত। বর্তমানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম স্কিম’-এ উপপরিচালক হিসেবে কর্মরত। মূলত প্রাবন্ধিক ও গবেষক।

 

প্রকাশিত বই :

প্রবন্ধ—
শওকত ওসমান ও সত্যেন সেনের উপন্যাস : আঙ্গিক বিচার [২০১৩], আদর্শ, ঢাকা;
জসীমউদ্দীন [২০১৮], প্রথমা প্রকাশন, ঢাকা
জাতীয়তাবাদী চিন্তার বিকাশ : বাংলাদেশের ষাটের দশকের কবিতা [২০২২], বাংলা একাডেমি, ঢাকা

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকা, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা, বাংলা একাডেমি পত্রিকাসহ দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন জার্নালে প্রকাশিত গবেষণা-জার্নালের সংখ্যা বিশের অধিক। গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ লাভ করেছেন ‘মহাকবি মধুসূদন পদক-২০২৩’।

 

ই-মেইল : kudratehuda@gmail.com