শ্বশুর কেমন আছেন? প্রতিদিন একটি করে ছবি পাঠাতে পারো না তুমি? কী ড্রেসে দেখতে চাও, বলো? তোমার ওই ফ্রেন্ড কি অস্ট্রেলিয়াতে থাকে?
ওকে কি তোমার হিংসে হয় নাকি? ওর সাথে কি খুব খাতির তোমার? ওই সময়গুলোতে সিন্থিয়া ছাড়া আমার আর কেউ কি ছিল?
তোমার ভাইয়ের-বউদের সাপোর্ট পাও নাই? আমার ছোটভাই কি করেছিল জানো না? তোমার ল্যাপটপে কি বিয়ের ছবিগুলো আছে?
মিতুল কি বাসায় আসছে?
কেন? আপনাকে ফোন করে নাই? কিছু লাগবে আপনার? ড্রাইভার কি রিমিনকে আনতে গেছে? মিতুল কি রিমিনের স্কুলে?
আব্বা কই? রিমিনের স্কুলে যায় নি আজ?
ভাবি, মাছ কুটা শেষ হইছে এখন আর রুই মাছের পেটির টুকরাগুলা কি আলাদা প্যাকেটিং করব? আগের পেটিগুলো কি সব শেষ হয়েছে?
পিয়াজ কতখানি কুটে রাখব? একবাটি কুটলে চলবে?
কালকে কি আগে আসতে পারবেন বুয়া? প্রতিদিন কি আগে আসতে পারি ভাবি? আপনার বাসায় কি ঝামেলা হয় না, কন?
আজ এত দেরিতে আসলেন যে আপু? স্যার কি ডেকেছিলেন? নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টের ফাইলটা কি ওকে করেছে?
স্পন্সর আর কাকে কাকে পাচ্ছি আমরা? সবাইকে কি নক করা হয়েছে? ইভেন্টের লোকদের কি আগেই জানিয়ে দেবো?
স্টেজ ডেকোরেশন বাজেট কি রেডি হয়েছে ওদের? বাজেট কি চেয়েছে?
বড় বড় ব্যানারগুলোর মেজারমেন্ট কি ভেন্যুতে যেয়ে নিয়েছে ওরা? কাল কি আমরা প্রোগ্রাম ভেন্যুতে ভিজিট করব? তুমি ছাড়া আর কে কে স্পন্সরদের অফিসগুলোতে লেটার পৌঁছে দিচ্ছে? টিমে এই কাজে আর কে কে আছে, আমাকে কি একটা মেইলে জানাতে পারবেন? এখনো কি সবাইকে প্রোগ্রাম প্ল্যানিংয়ের ব্রিফিং মেইলটা করা হয় নি?
ট্রাম্পের কি মোদি লাগে নাকি? ও কি কাউকে পাত্তা দেয়? ওর মতো উন্মাদ নেতা আর কে আছে বর্তমানে?
আবীর কোথায় আছে এখন? ওর কী কী কাজ আছে, একটু খোঁজ নিতে পারবে? আপু, গতকাল আবীর ভাইকে কি স্যার স্পিকারদের লিস্ট করতে বলেছিলেন? লিস্ট বানানোর দায়িত্বে আবীর কেন? আর কেউ কি নাই? ওর লিংকগুলো কি অত ভালো? গত প্রোগ্রামের মতো ব্লান্ডার না করে ফেলে, স্যার কি এই প্রবাবিলিটিজ চেক করেছেন?
প্রেস ব্রিফিং কি তৈরি হয়েছে? টেক্সট কি হবে? লাস্ট ইভেন্টে ফারজানা আফতাব ডেইরি প্রোডাক্টের প্রমোশনের টেক্সটা করেছিল না? নাকি অন্য কেউ করেছিল? ফারজানার কি পিয়ার কি রিসোর্সফুল? ওকে কি এই কাজটা দিব আমরা?
আজ আসতে এত দেরি হলো যে? তোমাকে সারাদিন তিনবার কল করলাম, ফোন কোথায় রাখো তুমি? রামিনের টিচার্স-প্যারেন্টস মিটিংয়ে কে যাবে? তুমি? নাকি আমাকেই যেতে হবে? লাস্ট টাইম টিচারকে তুমি কী বলেছিলে? ও ম্যাথে এত খারাপ গ্রেড কেন পাচ্ছে?
টিচার আমাকে প্রশ্ন করেছিল, বাড়িতে ছুটির দিনে রামিন কী করে? কার সাথে সময় কাটায়?
সামনের সপ্তাহে ফ্যান্টাসি কিংডমে আমাদের একটা ইভেন্ট আছে। তুমি কি বিকেলে রামিনকে নিয়ে আসতে পারবে?
সামনের সপ্তাহে আমি স্পেন যাচ্ছি। বলি নি তোমাকে? ওমা! না তো? কী নিয়ে যাচ্ছ?
তুমি কি হ্যাভিয়ারকে চিনতে? আমার রিসার্চ ফেলো ছিল যে হ্যাভিয়ার বার্দেম? কোন হ্যাভিয়ার?
লম্বা, উস্কো-খুস্কো চুল। ওই যে একবার লাভ এনিভার্সারিতে আমাদের এন্টোনিও রসেটির সিডি গিফট করেছিল। সাদিক ধার নিয়ে পরে হারিয়ে ফেলে। ভুলে গেছ হ্যাভিয়ারকে?
তোমার কোনো রিসার্চ ফেলোদের কে কি আমি চিনতাম নাকি? চুরি হয়ে যাব, এই ভয়ে কারো সাথে কি পরিচয় করিয়ে দিতে? হ্যাভিয়ারের সাথে পরিচয় হয়েছিল কি তোমার? আমিও কি ভুলে গেলাম? আচ্ছা, মাস দুই আগেই না স্পেন গেলে? আবার এখনই কেন যাবে? তোমার কি অন্য কোনো সন্দেহ হচ্ছে?
মা, আমার ডাইনোসর সেটটা কোথায়? ওইটা তো তুমি ফাইয়াজকে দিয়ে দিয়েছিলে, তাই না বাবু? কবে দিলাম? আমি এখন কী দিয়ে খেলব?
অন্য কিছু কি নাই আজ রাতে খেলার মতো? নাহ! ডাইনোসর সেটের মতো অন্য কোনো খেলনা কি এত ভালো নাকি?
আচ্ছা, ডাইনোসর বাদ। আমরা কি আগামী উইকেন্ডে ফ্যান্টাসি কিংডমে বেড়াতে যেতে পারি বাবা?
ফ্যান্টাসি, কিন্তু তুমি কি আমাকে ম্যাজিক কার্পেটে চড়তে দেবে? আর পাইরেটস-শিপ রাইডটাতেও? প্লিজ মা, দেবে?
আচ্ছা, রামিন ম্যাথ কি তোমার পচা লাগে খুব? ম্যাথ নিয়ে কথা বলতে চাই না আমি। তুমি খালি ম্যাথের কথা জিজ্ঞেস করো কেন বাবা? মা আমাকে কত খেলনা এনে দেয় আর বাবা তুমি কেন একটুও খেলো না আমার সাথে? রামিন, বাবা তোমাকে এই উইক অ্যান্ডে ফ্যান্টাসি কিংডমে নিয়ে যাবে। এখন খুশি তো? বাবা নিয়ে যাবে? আচ্ছা, দাদু-দিদা যাবে? ওদেরও তো খেলতে ভালো লাগে, তাই না? ওদের নিয়ে আমি পাইরেটস-শিপে চড়তে পারি না? দাদু-দিদার শরীর ভালো নেই তেমন, দেখলে না সেদিন কক্সবাজারে যেয়েই ওরা কেমন রুমেই কাটিয়ে দিল সারাদিন। তোমার সাথে কি ঘুরতে বের হয়েছিল?
কিন্তু এটা তো পাইরেটস-শিপ। ওদের কি আমরা ইনভাইট করতে পারি না মা?
মিতুল, তুমি কি তোমার বাবা-মাকে ম্যানেজ করে নিয়ে যেতে পারবে সেদিন? উনারা কি রাজি হবেন?
২. ট্রাম্প কি ইলেকশনে জিতবে? ওদের দেশের পলিটিক্স কি আমরা এত বুঝি? ইন্ডিয়ায় এল, কেন? ইন্ডিয়ার ভোট ব্যাংক নিয়ে কাজ করতে শুধু? নাকি চায়না-রাশিয়ার ব্যাপারে কোনো গুপ্ত স্ট্রাটিজি নিতে, মোদির হেল্প চাইতে? ট্রাম্পের কি মোদি লাগে নাকি? ও কি কাউকে পাত্তা দেয়? ওর মতো উন্মাদ নেতা আর কে আছে বর্তমানে? ট্রাম্প তো দূরে, আমাদের ঘরের পাশের দেশ ইন্ডিয়া, মোদিকে কি আপনার সেফ মনে হয়? মোদি কি ধূর্ত শেয়াল থেকে কোনো অংশে কম হিংস্র নাকি?
৩. মোদি আবার নতুন করে কী করল? এইসব এনআরসি আর সিএবি এইগুলো তো পুরনো ইস্যু, তাই না? আমাদের দেশের কূটনীতি কোন জাতের? একটা কিছু কি আদায় করতে পারছে তারা? মোদি তো দূরের ব্যাপার, মমতাকেই কি কম তেল দেয়? তবুও কি আমরা কিছু পাইছি?
এই মাসের সেলারি কি আসছে সবার?
আজ মাসের উনত্রিশ তারিখ। অ্যাকাউন্টস কি কিছু জানিয়েছে? আপনাদের কারো কাছে কি কোনো আপডেট আছে?
শুনছি, কোম্পানিকে বাজারে আইপিও ছাড়তে হবে। স্টক এক্সচেঞ্জে যাওয়ার জন্য বেশ প্রস্তুতি নিচ্ছে। আর অ্যাকাউন্টসের ওরা কি আমাদের কোনো অতিরিক্ত তথ্য দেয় নাকি? বেতন নিয়াও কি কম সমস্যা করে, আপনি কি জানেন না?
কিন্তু প্রতি মাসে একই কাণ্ড কি ভালো লাগে? আপনারা কেউ কি অন্য কিছু ভাবছেন? অন্য কোথাও সুইচ করবেন এমন? সুইচ করে কী হবে? কোন কোম্পানিতে গ্রোথ আছে ভালো? সবাই কি আমাদের মতো অবস্থায় নেই? কিন্তু এইখানে আমাদের ক্যারিয়ারের গ্রোথ কি ভালো?
৪. মিতুল তুমি কি আজ একটু আগে আসতে পারবে?কেন মা? মেডিসিনগুলো কি ড্রাইভার পৌঁছে দেয় নি? ডাক্তার আমাকে কিছু টেস্ট করতে দিয়েছে কিন্তু কে নিয়ে যাবে?
তুমি মিথিকে তো মাঝে মাঝে ডাকতে পারো, অনেকদিন তো আসে না এ বাড়ি তাই না?
মিথিকে ডাকব? হ্যাঁ ,অসুবিধে কী? ওর বাড়ির লোকেরা গতবার কী কাণ্ড করেছিল, তুই কি জানিস? কী হয়েছিল, মা?
রোহিঙ্গা নিয়া এমনিতেই কি আমরা চাপের মধ্যে নাই? তার মধ্যে ইন্ডিয়ান রোহিঙ্গা?
৫. আরি ভাই, অনলাইনে সংবাদ দেখেছেন?
কী সংবাদ? ইলেকট্রিসিটির রেট বাড়াচ্ছে সরকার? নাকি পানির হাজার লিটার প্রতি ইউনিট প্রাইজ বাড়াচ্ছে, এই সংবাদ?
দিল্লি তো শেষ, সেইখানে মোদির লোকেরা মুসলমানদের তাড়িয়ে দিচ্ছে। এই সংবাদ দেখেন নাই?
আপনি তো বলেছিলেন, এনআরসি পুরানা খেল, এই নিয়ে তেমন ভয় নাই। বলেছিলেন তো, তাই না?
এই ঘটনা তো এনআরসি আর সিএবি বিক্ষোভকারীদের জন্যই তো জানেন, মূল উদ্দেশ্য কী?
কী? ওরা বাড়িঘর দোকানপাট কাগজ দলিল পুড়িয়ে দিচ্ছে। যেন এনআরসি হলে বৈধ কাগজ দেখাতে না পারে মুসলমানরা। কি আমার কথা ঠিক মিলেছে, তাই তো?
তাই নাকি? আপনি কিভাবে সিওর হলেন?
সিওর না হওয়ার কী আছে? ঘটনা খেয়াল করে, ফাঁকাগুলো জোড়া দিলেই কি পরিষ্কার হয় না, ভাই? মোদি ক্ষমতায় পারমানেন্টলি থাকতে চাইলে এর চেয়ে ভালো অস্ত্র আর কি আছে বিজেপির হাতে?
কিন্তু এতে আমাদের কী?
আমাদের কী মানে? এই এনআরসির বলি কারা হচ্ছে আপনি জানেন না? রোহিঙ্গা নিয়া এমনিতেই কি আমরা চাপের মধ্যে নাই? তার মধ্যে ইন্ডিয়ান রোহিঙ্গা?
আপনি কাজ করেন লিজিং ফার্মে। আর সারাদিন পলিটিক্স নিয়ে ভাবেন কেন? আপনি কি আপনার এলাকায় এমপি নির্বাচনে দাঁড়াবেন?
এই একটু খোঁজ কি আমাদের সবার রাখা উচিত না? রাজনীতি তো মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত। আপনি কি ভাই তা বুঝতে পারেন? আপনি না চাইলেও এর শিকার তো হচ্ছেন, তাই না?
আমি অতশত বুঝি না। আচ্ছা, আজ কি বেতন হবে? অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট কি কিছু জানিয়েছে?
বড় স্যার তো বিদেশে চলে গেছেন সপরিবারে। আপনি খবর পান নাই?
মানে কী?
আমাদের কোম্পানি মার্জারে যাচ্ছে। অন্য দুইটা কোম্পানির সাথে মার্জ করবে। ফনিক্স লিজিং আর একতা লিজিং আমাদের কোম্পানিকে একোয়ার করে নেবে আগামী মাসে। এই খবর আপনি শোনেন নাই এখনো?
আমাদের চাকরি?
আমরা তো থাকবই। কোম্পানি চালাতে তো লোক লাগবেই। কিন্তু আমাদের কোনো ডেভেলপমেন্ট নাই, হবে না। বেতন ইনক্রিমেন্ট হবে বছরে ২%। এতেই কি আমরা খুশি না?
৬. পাকিস্তানি ককের কেজি কত?স্যার, আপনারে কি কোনো দিন আমি ঠকাইছি বলেন?
ঠকান নাই বটে কিন্তু কোনোদিন কি কেজিতে দশ টাকা কম রেখেছেন?
স্যার কি যে কন! কয় কেজি দিমু, কন? এই এক হালিতে ছয়-সাত কেজি হইব, দিয়া দেই?
পেঁয়াজের দাম কি একটু কমেছে ভাই?
কয় কেজি লাগব, স্যার? কমলে তো জানতেনই, টিভি-ওয়ালারা কি চুপ কইরা বইয়া থাকত?
তুর্কি পেঁয়াজের কেজি কত?
দেশি পিঁয়াইজ লইইয়া যান, এইটা দিয়া তরকারি রানলে সালুন কালা হইয়া যায় না, স্যার? করোনা ভাইরাসের লেইগা আদা-রসুনের দামও নাকি বাড়ব। এক কেজি কইরা দিয়া দিমু, স্যার?
কই শুনলেন?
সবাই তো কইতাসে। বড় পাইকাররা আড়তে মাল স্টক করতাছে। আপনে টিভি দেখেন না, স্যার? সদাই-পাতির দাম নিয়া সংবাদ দেখেন না?
আপনার পেঁয়াজের দোকানে টিভি আছে? হুম।
এখন তো সবাই রাখে, ফ্যাশন। রাইতে সিনেমা দেখি বাজারের দোস্তরা মিল্যা, অনেক রাইতে চালান আহে টেরাকে কইরা, দোকানে থাকতে হয়। স্যার, এক কেজি আদা আর এক কেজি রসুন দিয়া দেই?
৭. আব্বা, কেমন আছেন?মিথি বাসায় নাই? ওর সাথে কিছু কাজ ছিল, বাইরে গেছে ও?
নাহ! বাসায়ই আছে। ডেকে দিচ্ছি। আমার সাথে কথা বলতে ভালো লাগে না আপনার?
নাহ! বাবা। তুমি এমন কেন ভাবছ? আমার মিথিকে একটু দরকার ছিল।
মিথি! মিথি! কই গেলা। তোমার বাবা ফোন করেছে, ধরবে?
সালাম মাহবুব সাহেব, আপনাকে মসজিদে দেখি না তেমন?
শরীর বেশি ভালো নেই। বাসায় থাকি। আপনি কেমন আছেন হানিফ সাহেব?
মসজিদে আসেন। শরীর ভালো হয়ে যাবে। মসজিদ শান্তির জায়গা। সমস্ত মুশকিলের হাল পাবেন। আপনার কি কোনো মদত দরকার?
৮. টিফিনে আজ কি দিয়েছ দিদা?তোমার মা নেই বাসায়। আমি কি জানি প্রতিদিন কী দেয় তোমার বক্সে?
স্যান্ডুইচ। কিন্তু আমার তেমন ভালো লাগে না। তুমি কি নুডুলস দিতে পারো?
আজ? আজ তো কেক আর চকোস দিয়েছি। এইগুলো খেতে ভালো লাগে না তোমার?
আমার নুডুলস খেতে ইচ্ছে করে। তুমি কি কালকে বানিয়ে দেবে?
মিসেস সাবরিনা কাজি, আগামী পরশু টিচার-প্যারেন্টস মিটিংয়ে কে থাকছেন রামিম-এর সাথে?
আমি তো একটু ঢাকার বাইরে আছি। রামিমের বাবা থাকলে চলবে ম্যাম?
গত চারটি টিচার-প্যারেন্টস মিটিংয়ের একটিতেও আপনি অ্যাটেন্ড করেন নি। আপনার ছেলের গ্রেড ফল করছে এবং মা হিসেবে আপনার কি কোনো রেসপনসিবিলিটি নেই?
তুমি তো একটা মিঠা-কদু, আস্ত পাগল। তাই না? স্বীকার করো, সত্যি বললাম তো?
কী যে করব বলুন, ম্যাম। আমি একটি ইভেন্ট ফার্মে জব করি। আপনি তো জানেনই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কাজগুলোর কোনো নির্দিষ্ট টাইম সেট নেই। আমার এই মিটিংটি মিস হয়ে গেলেও পরের মিটিংয়ে অবশ্যই উপস্থিত থাকব কথা দিচ্ছি তাই একটু কি কনসিডার করবেন ম্যাম?
বেশ। কিন্তু এইভাবে কি চলবে বলুন?
একটা ছবি পাঠাও না তুমি, প্লিজ। আচ্ছা, আমাকে কি রাতে ঘুমোতে গেলে ভুলে যাও,বলো?
ঘুমানোর সময় কি কারো কিছু মনে থাকে নাকি?
কিন্তু আমাকে কিভাবে ভুলে যাও তুমি?
কিভাবে? মানে?
চব্বিশ ঘণ্টাই আমাকে মনে রাখতে পারো না?
সেটা কি সম্ভব?
আমি কি তাই করছি না, বলো?
তুমি, হা হা হা। তুমি তো একটা মিঠা-কদু, আস্ত পাগল। তাই না? স্বীকার করো, সত্যি বললাম তো?
ধ্যাত! কি? যা! তা! মিঠা-কদু আবার কী?
ছবি পাঠাবে?
এখন?
কেন?
এমনি। এমনি বুঝি পাঠানো যায় না কিছু? সব কিছুতেই কি কারণ চাই?