ওমর ফারুক জীবন; জন্ম : ০৬ মে, ১৯৬৯, চট্টগ্রাম
স্বকীয়তা আর স্বতঃস্ফূর্ততার মধ্যে কোনটি আপনার কাছে গুরুত্বপূর্ণ? এ দুয়ের মধ্যে কোনো পার্থক্য আছে কি?
প্রত্যেক কবির কবিতায় তার নিজস্ব স্টাইল থাকা উচিত। ভাষায়, গঠনে, শিল্প নৈপুণ্যে কবির স্বকীয়তা খুব জরুরী, এতে কবিকে সনাক্ত করাও সহজ হয়ে ওঠে। কবিতায় স্বতঃস্ফূর্ততা না থাকলে কবি আর পাঠকের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়। এটা অবশ্যই বোঝা উচিত, কবি যে কবিতা লিখছেন তা কি শুধু কবির তাড়নার ক্ষুধা মেটানোর জন্যে, নাকি পাঠকও এর সাথে সম্পৃক্ত। পাঠকের দিকে দৃষ্টি রেখেই কবি কবিতায় স্বতঃস্ফূর্ত হয়ে উঠবেন। তাই স্বকীয়তা আর স্বতঃস্ফূর্ততার বিকল্প নেই।
♦ দশকের বিষয়টা উঠলে আমার পালিয়ে যেতে ইচ্ছে করে ♦
কবিতার কথা উঠলেই দুটো প্রসঙ্গ চলে আসে—ছন্দ এবং দশক। দুটো বিষয় নিয়ে আপনার কী পর্যবেক্ষণ?
মুক্তগদ্য প্রকাশনী, অমর একুশে বইমেলা ২০১৫কবি গদ্য লিখুক, পদ্য লিখুক, ছড়া লিখুক—ছন্দটা আগে জরুরি। গদ্য-কবিতা লিখতেও ছন্দের প্রয়োগ হতে পারে। একজন কবির মুন্সিয়ানা এখানেই ফুটে ওঠে। আর দশকের বিষয়টা উঠলে আমার পালিয়ে যেতে ইচ্ছে করে, যখন কাড়াকাড়ির ব্যাপার এসে যায়। দশক ক্ষণস্থায়ীভাবে কবিকে চিহ্নিত করার জন্যে হতে পারে, কিন্তু এক দশকের শ্রেষ্ঠ কবিত্ব খেতাব হতে পারে না। মহৎ কবিতার একজন স্রষ্টা মহাকাল পার করে দিতে পারেন।
ঋতবর্ণ প্রকাশনী, অমর একুশে বইমেলা ২০১৫

নিজের পাঠকের জন্য আপনার পছন্দের কিছু বইয়ের নাম বলুন।
পছন্দের বই তো অনেক। আর পড়ার ক্ষেত্রে কোনো বাছবিচার না করাই ভালো—আমার তাইই মনে হয়। তবু যদি কিছু আলাদা করে বলতে হয় সেক্ষেত্রে আমি জীবনানন্দ দাশ, সিকদার আমিনুল হক, আল মাহমুদ, বিনয় মজুমদার এবং উৎপল কুমার বসুর সব কবিতা পড়তে বলব। এছাড়া যেসব কবিতায় নিরীক্ষা আছে, কাজ আছে তাই-ই পাঠককে খুঁজে পড়তে হবে।■