মোহাম্মদ রফিক

কবি ও গদ্যকার জন্ম ২৩ অক্টোবর; ১৯৪৩, বাগেরহাট। পড়াশোনা করেছেন পিরোজপুর, বরিশাল, খুলনা, বগুড়া, রাজশাহী ও ঢাকায়। কর্মসূত্রে যুক্ত ছিলেন বাজিতপুর কলেজ, চট্রগ্রাম সরকারি মহসিন কলেজ, ঢাকা কলেজ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রকাশিত কাব্যগ্রন্থ— বৈশাখী পূর্ণিমা [১৯৭০ ধুলোর সংসারে এই মাটি [১৯৭৬ কীর্তিনাশা [১৯৭৯ খোলা কবিতা [১৯৮৩ কপিলা [১৯৮৩ গাওদিয়া [১৯৮৬ স্বদেশী নিঃশ্বাস তুমিময় [১৯৮৮ মেঘ এবং কাদায় [১৯৯১ রূপকথা কিংবদন্তি [১৯৯৮ মৎস্যগন্ধ্যা [১৯৯৯ মাতি কিসকু [২০০০ বিষখালি সন্ধ্যা [২০০৩ কালাপানি [২০০৬ নির্বাচিত কবিতা [২০০৭ নোনাঝাউ [২০০৮ দোমাটির মুখ [২০০৯ অশ্রুময়ীর শব [২০১১ কালের মান্দাস [২০১৩ কবিতা সমগ্র-১ [২০১৩ বন্ধু তুমি প্রসন্ন অবলোয় [২০১৫ পূর্বাহ্নে সামগান [২০১৬ দুটি গাথা কাব্য [২০১৭ মানব পদাবলি [২০১৭ এই স্বপ্ন এই ভোর প্রভাতের আলো [প্রকাশিতব্য কাব্যগ্রন্থ কবিতা সমগ্র-২ [প্রকাশিতব্য কাব্যগ্রন্থ প্রকাশিত গদ্যগ্রন্থ— আত্মরক্ষার প্রতিবেদন, দুই খণ্ড [২০০১ ও ২০১৫ জীবনানন্দ [২০০৩ স্মৃতি বিস্মৃতি অন্তরাল [২০০২ দূরের দেশ নয় আয়ওয়া [২০০৩ খুচরো গদ্য ছেঁড়া কথা [২০০৭ গল্প সংগ্রহ [২০১০ ওগো বন্ধু ওগো পরবাসী [২০১৫ পুরস্কার ও সম্মাননা— আলাওল পুরস্কার [১৯৮১ বাংলা একাডেমি পুরস্কার [১৯৮৬ জেবুন্নেসা-মাহবুবউল্লাহ ট্রাস্ট পদক [১৯৯১ আহসান হাবীব পুরস্কার [১৯৯৬ একুশে পদক [২০১০ এবং আরও... ই-মেইল : rafiq80@gmail.com