জন্ম ১৪ ফেব্রুয়ারি, রংপুর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। কম্পিউটার কম্যুইনিকেশন এন্ড নেটওয়ার্ক প্রযুক্তি নিয়ে পড়াশোনা করেছেন সেন্টেনিয়াল কলেজ, টরেন্টো, কানাডায়। পেশায় উন্নয়ন-যোগাযোগ বিশেষজ্ঞ। বর্তমানে কানাডা-নিবাসী। প্রকাশিত বই : এ পর্যন্ত চল্লিশটিরও অধিক বই লিখেছেন এবং সম্পাদনা করেছেন। তাঁর প্রকাশিত বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো : কবিতা— সোনালি নৈঃশব্দ্যে হরিণাবলি [অনন্যা প্রকাশনী, ২০২০ প্রেম কি কেবলি পাখিপ্রবণ [অনন্যা প্রকাশনী, ২০২০ ভালবাসা প্রিয়তমাসু [শিখা প্রকাশনী, ২০১৯ অনেকটা পথ হাঁটতে হবে ঘুমিয়ে পড়ার আগে [আরো প্রকাশন, ২০১৯ ছড়া— দূরের ডাক তারপর তারপর [শিখা প্রকাশনী, ২০০২ সকলের জন্যে পরিবেশ পরিবেশের জন্যে সকলে [ছড়ানাটিকা, শিখা প্রকাশনী, ২০০০ সায়েন্স ফিকশন— পিঁপড়ে [সায়েন্স ফিকশন উপন্যাস, আরো প্রকাশনী, ২০০১ অপারেশন ক্যালপি বত্রিশ [সায়েন্স ফিকশন উপন্যাস, সালাউদ্দিন বইঘর, ১৯৯৬ এবং ক্রিনোর অপেক্ষায় [সায়েন্স ফিকশন, সালাউদ্দিন বইঘর, ১৯৯৭ অন্যান্য— ২৪ অক্টোবর ১৯৭১ [উপন্যাসিকা এইসব রাতদিন [কিশোর কবিতা, অনন্যা প্রকাশনী, ২০০১ তেইশশত দুই সালের এক জানুয়ারি [ছোটো গল্প দু’ শ’ বছরের সেরা বাংলা কিশোর গল্প [সম্পাদিত গল্পের সংকলন, সময় প্রকাশন, ১৯৯৯ তোমাদের জন্যে বাংলা বানান [শিশুকিশোরদের জন্যে বাংলা বানান সংক্রান্ত বই, শোভা প্রকাশনী, ২০০৩ আমাদের কালো মানিক : মানিক বন্দ্যোপাধ্যায় [জীবনী ই-মেইল : anirudhaalam.toronto@gmail.com