১৯৯৪ সালে শুরু হওয়া গিলার কথাসাহিত্য পুরস্কারের এবছর রজতজয়ন্তী। স্বাভাবিকভাবেই পুরস্কার নিয়ে এবছর তোড়জোড় একটু বেশিই। গত ১ অক্টোবর পাঁচটি গ্রন্থের শর্টলিস্ট প্রকাশিত হয়েছে। দেড়মাস ধরে সারা কানাডা এবং কানাডার বাইরে দুই প্রধান শহরে ওই পাঁচ বই নিয়ে, তাদের লেখক নিয়ে চলছে আলোচনা-অনুষ্ঠান। চূড়ান্ত ঘোষণা হবে আগামী সোমবার ১৯ নভেম্বর। টরন্টো সময় রাত ৮টায়। বিজয়ী লেখকের হাতে তুলে দেওয়া হবে এক লক্ষ ডলারের চেক।
শর্টলিস্ট ঘোষণার পর থেকে আয়োজকদের তত্ত্বাবধানে মোট সাতটি শহরে কানাডা ও কানাডার বাইরে প্রতিযোগী লেখকদেরকে পাঠকদের মুখোমুখি করা হয়।
এ বছর মোট জমা পড়েছিল ১০৪টি বই। সেখান থেকে ১২টি বইকে লংলিস্টে অন্তর্ভুক্ত করা হয়। সে-লিস্টটি ঘোষিত হয়েছিল সেপ্টেম্বরের ১৬ তারিখে। শর্টলিস্টে যে পাঁচজন লেখক রয়েছেন তারা হলেন প্যাট্রিক ডিউইট [ফ্রেন্স এক্সিট, এরিখ ডুপন্ট [সঙস ফর দ্য কোল্ড অব হার্ট, ইজি এডুগন [ওয়াশিংটন ব্লাক, শেইলা হেটি [মাদারহুড এবং থিয়া লিম [অ্যান ওশান অব মিনিটস। বলে রাখা প্রয়োজন ইজি এডুগন বিশ্বজুড়ে বর্তমান একটি বহুল আলোচিত নাম। ক্যালগেরির এই কৃষ্ণাঙ্গ নারী মোট মাত্র চারটি উপন্যাস লিখলেও এ বছর ওয়াশিংটন ব্লাক উপন্যাসের জন্যে তিনি ম্যান বুকারের শর্টলিস্টে ছিলেন। এর আগে ২০১১ সালেও অন্য উপন্যাস হাফ-ব্লাড ব্লুজ-এর জন্যে তিনি স্কোশিয়া ব্যাংক গিলার পুরস্কার লাভ করেছেন। সে-বছর ওই উপন্যাসটিও ম্যান বুকারের শর্টলিস্টে ছিল। অন্য প্রতিযোগী প্যাট্রিক নিজেও কিন্তু স্কোশিয়া ব্যাংক গিলার পুরস্কারের শর্টলিস্টে ছিলেন ২০১৫ সালে—আন্ডারম্যাজরডোমো মাইনর উপন্যাসের জন্যে। তারও আগে ২০১১ সালে প্যাট্রিকের সিস্টারস ব্রাদারস উপন্যাসটি কিন্তু একই সাথে ম্যান বুকার, স্কোশিয়া ব্যাংক, পঞ্চাশ হাজার ডলারের রজার্স রাইটার্স ট্রাস্ট ফিকশান প্রাইজ এবং পঁচিশ হাজার ডলারের গভর্নর জেনারেল পুরস্কারের দৌড়ে ছিল। অন্য আরেক প্রতিযোগী এরিখ হলেন ফরাসিভাষী লেখক। ইংরেজি অনুবাদে অংশগ্রহণের সুযোগ আছে বলেই এরিখের উপন্যাসটি এই প্রতিযোগিতায় টিকে আছে। অনুবাদক হলেন পিটার ম্যাকক্যামব্রিজ। বলে রাখা যেতে পারে যে, এই উপন্যাসটি কিন্তু এ বছর গভর্নর জেনারেল সাহিত্য পুরস্কারের দৌড়েও ছিল।
২০১৮ সালের স্কোশিয়া ব্যাংক গিলার পুরস্কারের শর্টলিস্টভুক্ত পাঁচটি কথাসাহিত্য গ্রন্থের প্রচ্ছদ।তবে যে-কারণে সাহিত্য ক্ষেত্রে স্কোশিয়া ব্যাংক গিলার পুরস্কার অনন্যতা অর্জন করেছে তা হলো শর্টলিস্ট ঘোষণার পর থেকে আয়োজকদের তত্ত্বাবধানে মোট সাতটি শহরে কানাডা ও কানাডার বাইরে প্রতিযোগী লেখকদেরকে পাঠকদের মুখোমুখি করা হয়। কানাডার শহরগুলো হলো ক্যালগেরি, ভ্যাঙ্কুভার, হ্যালিফ্যাক্স, অটোয়া এবং টরন্টো। গত ৭ নভেম্বর ছিল নিউ ইয়র্কে এবং গত ১৫ নভেম্বর ছিল ইংল্যান্ডের লন্ডনে। লন্ডনে আয়োজনটি করা হয় যে ঠিকানায় সেটি হলো কানাডা হাউস—যে ভবনে কানাডার হাই কমিশন অফিস অবস্থিত।সকল মিডিয়াতে শর্টলিস্টের পাঁচ লেখক নিয়ে চলছে বিভিন্ন কর্মকাণ্ড। রেডিও-টেলিভিশন তাদেরকে নিয়ে প্রচার করে চলেছে নতুন নতুন প্রোগ্রাম। পাঠকেরা পরিচিত হচ্ছেন তারকা এই লেখকদের ব্যক্তিজীবন এবং লেখকজীবন নিয়ে।
লংলিস্ট থেকে যে-সাতজন লেখক ঝরে পড়েছেন তারা হলেন : পেইজ কুপার, রাও হেজ, ইমা হুপার, লিসা মুর, তানিয়া তাগাগ, কিম থু, জসুয়া হোয়াইটহেড। পাঠকের স্মরণে থাকতে পারে কিম থু হলেন কুইবেকের সেই ফরাসি-ভাষী লেখিকা যিনি এ বছর বিকল্প নোবেল সাহিত্য পুরস্কারের জন্যে সর্বশেষ চারজনের তালিকাতে ছিলেন। কিমের যে-উপন্যাসটি দৌড়ে রয়েছে সেটি হলো ‘ভি’—অনুবাদ করেছেন দুই শ উপন্যাসের খ্যাতিমান অনুবাদক শিলা ফিশম্যান। রাও হেজ হলেন বইরুত হেলফায়ার সোসাইটি নামের বহুল আলোচিত সেই উপন্যাসটির লেখক যে-উপন্যাসটি রাইটার্স ট্রাস্টের এবং গভর্নর জেনারেল পুরস্কারের সংক্ষিপ্ত তালিকাতেও ছিল। জসুয়ার লেখা জনি অ্যাপলসিড উপন্যাসটিও কিন্তু গভর্নর জেনারেল পুরস্কারের সংক্ষিপ্ত তালিকাতে আমরা দেখেছিলাম।
গতবছর বহু-কাঙ্ক্ষিত এই পুরস্কারটি পান মাইকেল রেডহিল। বেলভু স্কোয়ার উপন্যাসের জন্যে তিনি যখন এক লাখ ডলার পান তখন একটি অদ্ভুত কাজ করেন মাইকেল।
গিলার পুরস্কার দেওয়া হয় কথাসাহিত্য গ্রন্থের জন্যে। শুরুতে পঁচিশ হাজার ডলার দেওয়া হতো। টরন্টোর ধনাঢ্য ব্যবসায়ী জ্যাক র্যাবিনোভিচ তার প্রয়াত স্ত্রী ডরিস গিলারের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এই পুরস্কারের প্রচলন করেন। ২০০৫ সালে পুরস্কারের সাথে যুক্ত হয় কানাডার গুরুত্বপূর্ণ যে ব্যাংকটি সেটি হলো স্কোশিয়া। পুরস্কারের নামকরণ করা হয় ‘স্কোশিয়া ব্যাংক গিলার পুরস্কার’। পুরস্কারের অর্থমূল্য বাড়িয়ে করা হয় পঞ্চাশ হাজার ডলার। চল্লিশ হাজার দেওয়া হতো বিজয়ী লেখককে আর শর্টলিস্টের চার লেখককে দেওয়া হতো আড়াই হাজার করে। ২০০৬ সালে বিজয়ী লেখকের ভাগ বাড়িয়ে করা হয় পঞ্চাশ হাজার এবং শর্টলিস্টভুক্ত লেখকের জন্যে করা হয় পাঁচ হাজার করে। ২০১৪ সাল থেকে অর্থের পরিমাণ বেড়ে দ্বিগুণ হয়েছে—বিজয়ী এক লক্ষ এবং সংক্ষিপ্ত তালিকায় স্থানলাভকারী দশ হাজার ডলার করে।
২০১৭ সালে ‘বেলভু স্কোয়ার’ উপন্যাসের জন্যে এক লক্ষ ডলারের চেকটি ব্যাংকে জমা দেওয়ার পর মাইকেল রেডহিলের একাউন্টের সর্বশেষ স্ট্যাটাসের স্লিপ। আমরা দেখতে পাই চেকটি জমা দেওয়ার আগে মাইকেলের একাউন্টে ছিল ৪১১ ডলার ছেচল্লিশ সেন্ট।১৯৯৪ সালে শুরুর বছরে গিলার পুরস্কার পেয়েছিলেন কানাডার বরেণ্য কথাসাহিত্যিক এম. জি. ভাসানজী। সে-বছরে তার লেখা উপন্যাসটির নাম ছিল দ্য বুক অব সিকরেটস। ২০০৩ সালে ভাসানজী দ্বিতীয়বারের জন্যে পুরস্কারটি পান। রোহিনতন মিস্ত্রী অ্যা ফাইন ব্যালান্স-এর জন্যে পান ১৯৯৫ সালে। মার্গারেট অ্যাটউড পান ১৯৯৬ সালে। বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী অ্যালিয়াস গ্রেস উপন্যাসের জন্যে তার সেই প্রাপ্তি। পরবর্তীকালে যে-কথাসাহিত্যিকেরা এই তালিকায় যুক্ত হয়েছেন তারা হলেন মরডেকাই রিচলার [১৯৯৭, এলিস মানরো [১৯৯৮, ২০০৪, মাইকেল ওনডাডজী [২০০০, ডেভিড অ্যাডামস রিচার্ডস [২০০০ প্রমুখ।গতবছর বহু-কাঙ্ক্ষিত এই পুরস্কারটি পান মাইকেল রেডহিল। বেলভু স্কোয়ার উপন্যাসের জন্যে তিনি যখন এক লাখ ডলার পান তখন একটি অদ্ভুত কাজ করেন মাইকেল। তিনি চেকটি ব্যাংকে জমা দেওয়ার পর তার একাউন্টের সর্বশেষ স্ট্যাটাসের স্লিপটি তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। আমরা দেখতে পাই চেকটি জমা দেওয়ার আগে মাইকেলের একাউন্টে ছিল ৪১১ ডলার ছেচল্লিশ সেন্ট। মাইকেলের এই কাণ্ড কিন্তু সংবাদপত্রের শিরোনামও হয়েছিল। কানাডার কোটি পাঠক এখন অপেক্ষায় আছেন চূড়ান্ত ঘোষণার। নতুন নতুন শিরোনামের জন্যে আমাদেরকে অপেক্ষা করতে হবে সোমবার সন্ধ্যা অবধি।