পাপের পদ্য

১ হা করে আছে মেঘের দুই পাশ ক্ষুধার্ত ব্যাঙ   ২ নীরব চোখ উতলে ভাসছে সে সাগরপাড়ে   ৩ শান্ত কবর জোসনায় ভাসছে একাকী আত্মা   ৪ কালো বিড়াল অচেনা ভবিষ্যৎ হ অন্ধকার   ৫ কাকের দুঃখ কমনী কমলায় হলুদ বনে   ৬ বাইরে নীল ময়ূরের পেখম কাঁপছে মাটি   ৭ জীবন মিথ্যা কথা ছাড়া উপমা মৌন বাসনা   ৮ সামনে সত্য মর্মান্তিক লজ্জায় দিব্য ঘুমায়   ৯ বর্ণ রহস্য চামড়ায় বিরল প্রাণ দুলছে   ১০ মন মহিমা পূর্ণিমা ডুবে যায় জাগার আগে   ১১ শূন্যের রেখা ব্যাসার্ধ ততদূর বিন্দু যেখানে   ১২ শামুক যাচ্ছে দুলে ওঠে হৃদয় গুটিয়ে প্রেম   ১৩ বলার কথা না বললে বাতাস আঙুল-চাপা   ১৪ পায়ের অর্থ পদাতিক পয়ার দেয়াল-ঘেরা   ১৫ মাছের হাসি বিপরীত ঢেউয়ে সমুদ্র জানে   ১৬ দেখার পর আর বস্তু কেবল বস্তু থাকে না   ১৭ গাধার ঘুম ঠাঁই ঘোড়ার মতো দাঁড়িয়ে থাকে   ১৮ উল্কাপতন জোনাকির আলোয় বাঁশবাগানে   ১৯ সবুজ চোখ অবুঝ বিছানায় দম্ভ করো না   ২০ চোখ মুদে যা না বুঝবার ছলে মনুষ্যবনে   ২১ যা কিছু পাছে দেয়ালে কান আছে ওপারে কেউ   ২২ মোরগ ফুল প্রভাতে কি ফুটেছে মৃদু কামিনী   ২৩ ব্যাসার্ধ ধরে যেনবা সর্ষেফুল জীবনসিন্ধু   ২৪ সফেদ রক্ত টিকটিকির ঠোঁটে কেউ দেখে না   ২৫ পুষ্প ঝরছে বিক্ষুব্ধ তাইফুনে বেদনা গাছে   ২৬ মুখের পর ভাঙা আয়না তিন তুমি আমি সে   ২৭ গোলাব-চোখ পাথর সে নয়তো লোহিত কণা   ২৮ বিষম দৃশ্য রেটিনা নয় তার রেণু নাচছে   ২৯ দক্ষিণে প্রেম উত্তরে ডোবে দেশ উপরোলার   ৩০ দূরের ভাষা নীরবতার কাছে হারিয়ে যায়
ঈদসংখ্যা ২০১৯
সাখাওয়াত টিপু

সাখাওয়াত টিপু

জন্ম ১৯৭১, সন্দ্বীপ, চট্টগ্রাম। কবি, প্রাবন্ধিক ও শিল্প-সমালোচক। নিয়মিত...বিস্তারিত