করোনাকাল ◘
নদী কতটা উনুন পার হলে নিভে যাবে আগুনের ক্ষত
১৯.০৪.২০২০
ল্যাবিরিন্থ ◘
ক্ষমা করে দিয়ো ওহে করোনাবালিকা তুমি তো জানো না তৃণভোজী হলেও হরিণ কোনো নিরীহ জাতের প্রাণী নয়
তোমাকে কেবল মৃত জেনে সেই সব পাখিদের চোখে প্রতিটি ঘুমের পরে জেগে ওঠে ল্যাবিরিন্থ
অতঃপর চন্দ্রডানা খুলে ফেলে সেই মিড় সঙ্গে নিয়ে বহু গৃহে যাব...
১০.০৪.২০২০
হাওয়াপুষ্প ◘
আলে আলে ফুটে থাকা যে কোনো অজানা ফুল তুলে নিয়ে নাম দেই করোনাবালিকা। ওহে হাওয়াপুষ্প ভেসে যাচ্ছ রোদে। এত এত রোদঢেউ ঐরাবত পায়রার হাসি। তুমি লাল লাল করোনাকদম কিছুটা কি উড়ালরহিত! চারিপাশে এত ছড়ানো ছিটানো দীর্ঘ ফানেলে কি চোষো নিখিলের বিষ—কোন চরে ফেলে দিয়ে আগাছা জঞ্জাল স্বচ্ছ জলে দূর পাখিদের দ্বীপে গড়ে তোলো অলক্ষ্যের মায়ার সংসার....
১০.০৪.২০২০
পরিযায়ী ◘
ভাসছে শিমুল অপরাহ্ণ জলে,
ঢেউ কি ফানুস জলময়ূরের ফেনা—
সহসা নোঙর ছেড়ে দিলে সব পাখি পরিযায়ী হাওয়া...