অনলাইন পত্রিকার সবচেয়ে বড় ভূমিকা যোগাযোগের ক্ষেত্রে রাষ্ট্রীয় সীমানা ভেঙে ফেলা। এই কাজটি তার অভিপ্রায়ের মধ্যে না থাকলেও, বলা যায়, স্বভাবের মধ্যে বিল্ট-ইন-ভাবে রয়ে গেছে। যা শত চেষ্টাতেও অফলাইন পত্রিকাগুলো ঠিক পেরে উঠছিল না। এর ফলে আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত ও কার্যকরীভাবে বেড়ে গেছে পারস্পরিক যোগাযোগ। এর সুফল আসতে শুরু করেছে সাহিত্যের পরিসরেও।
আমরা এখন খুব সহজেই সমসাময়িক লেখকদের সম্পর্কে জানতে পারছি। জানাতে পারছি নিজেদেরও। এই জানাজানির ক্ষেত্রে পরস্পর হাজির করছে পশ্চিমবঙ্গের সাত জন তরুণ কবির কবিতা। এদের সবারই জন্ম আশির দশকে। এই একটি সূত্রে এরা বাঁধা। আশা করা যায়, এই কয়েকগুচ্ছ কবিতার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বাংলা কবিতা সম্পর্কে একটা বাস্তব ধারণা লাভ করবেন বাংলাদেশের পাঠক।
কৃষ্ণ মণ্ডলের কবিতা
দীপান্বিতা সরকারের কবিতা
শঙ্কর বসুর কবিতা
শৌভ চট্টোপাধ্যায়ের কবিতা
সন্তু দাসের কবিতা
সমিধ বরণ জানার কবিতা