যে কোনো বাছাইয়ের কাজ ব্যক্তির অভিরুচি-নির্ভর। অনেক ক্ষেত্রেই তা নৈর্ব্যক্তিকতার ভান করে বটে। সর্বজনীনতার রঙও ছড়াতে চায়। কিন্তু একথা কারো জানতে বাকি নেই যে, সাহিত্য সংসদীয় গণতন্ত্র নয়। এখানে গণভোটের কোনো বালাই নেই, যা আছে তাকে 'নৈশভোট' বলা যেতে পারে বড় জোর।
অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ প্রকাশিত বইগুলো থেকে ১০টি কবিতার বই আমরা নির্বাচন করেছি আলোচনার জন্য। এগুলি 'পরস্পর'-এর বাছাই। পাঠক আগ্রহী হলে কথাসাহিত্য নিয়েও এমন আয়োজন হতে পারে।
সম্পাদকমণ্ডলীর সদস্য বিবেচনায় সোহেল হাসান গালিবের ফুঁ এবং মাজুল হাসানের লালপীড়িত বইদুটি বাছাই-কাজের বাইরে রাখা হয়েছে। উল্লেখ্য যে, ‘তরুণ’ ও ‘প্রবীণ’ দুই ক্যাটাগরি থেকে সমান পাঁচটি করে বই নেয়া হয়েছে। পাঠে আমন্ত্রণ।
.
ভূমিকার বদলে ❑ মোহাম্মদ আজম
শ্যামলা আয়ুর পাশে নিনাদের ফুল ❑ তারিক ঈমাম
লেখার উপর বিশ্বাস রাখো, তারপর মরে যাও : কিছু অন্বেষা ❑ তানভীর মাহমুদ
ক্রুশকাঠে জেগে থাকা যিশুর বিষয়ে ❑ তানভীর আকন্দ
দেখা থেকে লেখা ❑ সুমন সাজ্জাদ
অলকার কবিতা : সংসারীর পাহাড়ি মন ❑ মুম রহমান
উনমানুষের সবিশেষ ❑ কুদরত-ই-হুদা
অজস্র ধ্বনির অর্কেস্ট্রা ❑ মেঘ অদিতি
কেতাবে বন্দিনি, সত্যবতী ❑ অভীক ভট্টাচার্য