সাহিত্যে নতুন স্বর ও সুর সংযোজন করেন মূলত নতুন কবি-লেখকেরাই। আপাতদৃষ্টে তাদের পরিশীলনের ছোঁয়াচ-না-লাগা, ব্যাকরণের ধার-না-ধারা বেপরোয়া ভাষাভঙ্গিই বার্তা দেয় নতুন পর্বান্তরের। এক প্রজন্মের কবিদের একসঙ্গে চিহ্নিত করবার দশকী প্রথায় বলা চলে, এখন চলছে দ্বিতীয় দশক। এই দশকী পরিচয়ে তাদের বৈচিত্র্যকে নির্দেশ করা না গেলেও অনুমান করা অসঙ্গত নয় যে, সময়ের শিরদাঁড়ায় কোনো না কোনোভাবে তারা হয়তো একই মঞ্চে দাঁড়িয়ে।
আমরা প্রত্যেকের ৫টি করে কবিতা নিয়েছি। ১ম কিস্তিতে মুদ্রিত হলো বাংলাদেশের ১০ জন কবির কবিতা। পরস্পরের পাঠকদের পাঠে আমন্ত্রণ...