পরস্পর-এর বিশেষ আয়োজন নতুন স্বর : ফাল্গুনের কবিতা ।
খুব বেশি দিন নয়, এক মাস হলো। পরস্পর-এর যাত্রা শুরু রাষ্ট্রভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিতে। শুরু থেকেই আমরা অভিনিবেশ রেখেছি তরুণদের সৃজনশীল তৎপরতার দিকে। তবে এখন পর্যন্ত কোনো মৌলিক কবিতা ছাপা হয় নি এতে। অথচ অনলাইন মাধ্যমগুলো হরদম কবিতা ছাপিয়ে নিজেদের বানিয়ে তুলেছে ফেসবুকের হোম পেজ। কোনো কবির দিকে বিশেষভাবে তাকাবার সুযোগ রাখে নি তারা।
আমরা তাই কিছুটা ভিন্নভাবে কবিতা উপস্থাপন করতে চাই। বাংলা সনের প্রতি মাসে নির্বাচিত তিন জন কবির পাঁচটি করে কবিতা ছাপার সিদ্ধান্ত নিয়েছে পরস্পর । তারই ধারাবাহিকতায় ফাল্গুন শেষে আমরা ছাপছি নির্বাচিত তিন তরুণের কবিতা। নতুন স্বর বিভাগে আপনারা সর্বদাই খুঁজে পাবেন সম্ভাবনাময় নবীনদের। দশকের বিতর্কে পাঠক যদি ক্লান্ত না হয়ে পড়েন তবে বলা যায়, এরা দ্বিতীয় দশকের কবি।
যে নির্জন পথে পাতা ঝরার শব্দ ফেলে ফাল্গুনের চলে যাওয়া, হয়তো ঐ পথের ধারেই সবার অলক্ষ্যে জন্ম নিয়েছে এইসব কবিতা। আসুন, তবে শোনা যাক, ফাল্গুনের এই শেষ বেলায় তার মর্মধ্বনি—
কিশোর মাহমুদ
চঞ্চল মাহমুদ
হুজাইফা মাহমুদ