শ্রীলংকান ওয়েব ম্যাগাজিন 'হিমাল' আয়োজিত 'ছোটগল্প প্রতিযোগিতা ২০১৯'-এর সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের প্রথিতযশা কথাসাহিত্যিক মশিউল আলমের গল্প 'দুধ'। গল্পটি 'মিল্ক' নামে ইংরেজিতে অনুবাদ করেছেন শবনম নাদিয়া। উল্লেখ্য, ইতিপূর্বে গল্পটি 'পরস্পর' ওয়েব ম্যাগাজিনের প্রিয় ৫টি গল্প সিরিজে ছাপা হয়।
হিমালের এই তালিকাকে বলা যেতে পারে 'বাছাই বারো'। বছর শেষে মাত্র দুই সপ্তাহের মধ্যে জমা-পড়া ৩১৯টি গল্প থেকে বাছাই করা হয়েছে ১২টি গল্প। এতে অংশ নিয়েছেন বাংলাদেশ, কানাডা, চীন, ঘানা, ভারত, মালাউই, মালয়েশিয়া, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, পোল্যান্ড, শ্রীলংকা, সুইজারল্যান্ড, আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র-নিবাসী লেখকেরা।
সংক্ষিপ্ত তালিকাটি নিম্নরূপ [ইংরেজি বর্ণানুক্রমে সজ্জিত :
- ‘A Cold Heart’ by Dur e Aziz Amna
- ‘A Family Outing’ by Prithvi Pudhiarkar
- ‘Chudail in Love’ by Shivani Kamal Bhasin
- ‘Dear Swara Bhaskar’ by Pranaya SJB Rana
- ‘Mardangi’ by Anika Khan
- ‘Milk’ by Mashiul Alam, translated from Bangla into English by Shabnam Nadiya
- ‘Momos and Soup’ by Jhinuk Sen
- ‘Philomena Sequeira’ by Lindsay Pereira
- ‘Red’ by Roshni Sengupta
- ‘Red Coral’ by Sangeetha Bhaskaran
- ‘Second Class’ by Priyanka Mashelkar
- ‘Tesu’ by Riddhi Dastidar
তালিকাভুক্ত এই গল্পগুলি নিয়ে ২০২০ সালের প্রথম দিকে একটি বই প্রকাশের পরিকল্পনা রয়েছে হিমালের। এবং তা যথারীতি লেখকসম্মানি প্রদানপূর্বক।