'আশ্বিনে নব আনন্দ, উৎসব নব। অতি নির্মল উজ্জ্বল সাজে ভুবনে নব শারদলক্ষ্মী বিরাজে।' কিন্তু কই সে নির্মলতা, কোথায়বা শারদলক্ষ্মী! পুলিশের গুলিতে নিহত তিন জন, আহত অর্ধশতাধিক। এই আমাদের দৈনন্দিনতা। সকালে এক পশলা বৃষ্টি, অমনি জলমগ্ন সব রাস্তা। পঙ্কে নিমজ্জিত এই জীবনে কেবল একখণ্ড আকাশই হয়তো আছে চোখ মেলে তাকাবার। সেই নীলাম্বুজও মেঘে ঢাকা। নিরুদ্ধ বাতাসে শ্বাস নিয়ে তবু আমাদের বেঁচে থাকা। তারই মাঝে অবসরের গান, স্বপ্ন, চিন্তা ও কল্পনা। তারুণ্যের কবিতা, আমরা জানি, কেবল আগামীর পদধ্বনি নয়, বর্তমানেরও উদ্ভ্রান্তি, উৎপ্রেক্ষা। আসুন তবে প্রবেশ করি সেই উৎপ্রেক্ষার কান্তারে।
শাফিনুর শাফিনের কবিতা শামশাম তাজিলের কবিতা