হাসনাত শোয়েব, জন্ম : ১৯৮৮, চট্টগ্রাম
আমার কাছে দুটোই গুরুত্বপূর্ণ। খুব একটা পার্থক্য আছে মনে হয় না। প্রথমত, কবিতা স্বতঃস্ফূর্ত হতে হবে এবং যে কবিতা স্বতঃস্ফূর্ত তা বেশিরভাগ সময়েই স্বকীয় হয়। তবে, অনেক সময় স্বতঃস্ফূর্তভাবে আসা একটা কবিতায় কারো কারো প্রভাব থেকে যেতে পারে; সেক্ষেত্রে সেটার দ্বিতীয় পাঠ হতে পারে। আবার অনেক সময় সে কবিতা ফেলেও দিতে হতে পারে।
। ছন্দে লেখাটা মোটেই গুরুত্বপূর্ণ কিছু নয়। আবার ভালো লাগা কোনো কবিতাই ছন্দহীন নয়। সব কবিতারই নিজস্ব একটা ছন্দ থাকে ।
কবিতার প্রসঙ্গ উঠলেই দুটো প্রসঙ্গ চলে আসে—ছন্দ এবং দশক। দুটো বিষয় নিয়ে আপনার কী পর্যবেক্ষণ?
ছন্দ জানা থাকা ভালো এবং উচিতও। তবে ছন্দে লেখাটা মোটেই গুরুত্বপূর্ণ কিছু নয়। আবার ভালো লাগা কোনো কবিতাই ছন্দহীন নয়। সব কবিতারই নিজস্ব একটা ছন্দ থাকে। দশক দিয়ে কে কোন সময়ে বসে কবিতা লিখেছে সেটা জানা যেতে পারে কেবল। তাছাড়া ভালো লাগা কবিতা সকল দশকের। সবসময়ের। তার কোনো দশক বিচার হয় না।
মেঘনাদ প্রকাশনী, একুশে বইমেলা ২০১৫
নিজের পাঠকের জন্য আপনার পছন্দের কিছু বইয়ের নাম বলুন।
পছন্দের বই তো অনেক। তবে আমার পাঠককে আমার যা পছন্দ তা পড়তে হবে এমন না। যার যা ইচ্ছে পড়বে। তবে এই মুহূর্তে যে বইগুলোর নাম মনে পড়ছে তা হলো—জীবনানন্দের কবিতা সমগ্র, বিনয়ের ফিরে এসো চাকা, উৎপল কুমার বসুর পুরী সিরিজ, আবুল হাসানের কবিতা সমগ্র, সিকদার আমিনুল হকের সতত ডানার মানুষ। আবার আজ পড়তেছি নির্ঝর নৈঃশব্দ্য-এর মহিষের হাসি। সেটাও পছন্দের তালিকায় ঢুকে গেল। এভাবেই প্রতিদিন নতুন নতুন বই ঢুকে যাচ্ছে মনের ভিতর।