তাহিতি ফারজানা; জন্ম : ১৯৯৩ সালের ১৬ আগস্ট, মৌলভীবাজার
♦দশক কেবল দ্বিধা সৃষ্টি করে♦
স্বকীয়তা আর স্বতঃস্ফূর্ততার মধ্যে কোনটি আপনার কাছে গুরুত্বপূর্ণ? এ দুয়ের মধ্যে কোনো পার্থক্য আছে কি?
স্বকীয়তা আর স্বতঃস্ফূর্ততা দুটোই সমান গুরুত্বপূর্ণ। পার্থক্য তো আছেই, তবে এরা পরিপূরক হিসেবে কাজ করে। স্বকীয়তা হল নিজস্ব বৈশিষ্ট্য। স্বতঃস্ফূর্ততা হল নিজের বৈশিষ্ট্য বা ভাবনার দ্বিধাহীন প্রকাশভঙ্গি।
কবিতার কথা উঠলেই দুটো প্রসঙ্গ চলে আসে—ছন্দ এবং দশক। দুটো বিষয় নিয়ে আপনার কী পর্যবেক্ষণ?
জীবনের পুরো ক্ষেত্র জুড়েই আছে ছন্দময়তা, ছন্দপতন। কবিতাও এর বাইরে নয়। কবিতায় ছন্দের ব্যবহার কবির ইচ্ছের উপর নির্ভর করে। তবে ছন্দ ভাঙার জন্যও ছন্দ জানা দরকার।
দশক দিয়ে কোন কবিকে আবিষ্কার করা যায় না। অনেকের লিখতে শুরু করা এবং লেখায় নিয়মিত হয়ে ওঠার সময়টা ভিন্ন। সেক্ষেত্রে দশক কেবল দ্বিধা সৃষ্টি করে।

♦কিছু আবার এমন নেশাগ্রস্ত করে তোলে যে পথ সৃষ্টির তাগিদ পাওয়া যায় নিজের ভেতর♦
নিজের পাঠকের জন্য আপনার পছন্দের কিছু বইয়ের নাম বলুন।
কিছু বই পথ দেখায়, কিছু আবার এমন নেশাগ্রস্ত করে তোলে যে পথ সৃষ্টির তাগিদ পাওয়া যায় নিজের ভেতর। পছন্দের বইয়ের কথা বলতে গেলে যে নামগুলো প্রথমেই আসবে সেগুলো হল :
বিনয় মজুমদার-এর ফিরে এসো চাকা, সুবোধ সরকার-এর শ্রেষ্ঠ কবিতা, বুদ্ধদেব বসু-এর নির্বাচিত প্রবন্ধ, সুনীল গঙ্গোপাধ্যায়-এর প্রথম আলো, সেই সময়, হুমায়ূন আজাদ-এর কাব্যসমগ্র সহ আরও অনেক বই।
বৃক্ষ প্রকাশনী