মোস্তফা হামেদী; জন্ম : ২৭ আগস্ট, ১৯৮৫; দেইচর, ফরিদ্গঞ্জ, চাঁদপুর
স্বকীয়তা আর স্বতঃস্ফূর্ততার মধ্যে কোনটি আপনার কাছে গুরুত্বপূর্ণ? এ দুয়ের মধ্যে পার্থক্য আছে কি?
প্রতিটি মানুষের মধ্যে সাধারণ প্রজাতিগত কিছু বৈশিষ্ট্যের ক্ষেত্রে সাদৃশ্যগত ঐক্য থাকলেও, আঙুলের ছাপের মতো মৌলিক শারীরিক স্বাতন্ত্র্যও রয়েছে। কিন্তু এই স্বাতন্ত্র্যই ব্যক্তিকে বিশেষ করে নাও তুলতে পারে। বিশেষত্বকে মূর্ত করে তোলে স্বকীয়তা। স্বকীয়তার গর্ভে থাকে নবতর শিল্পদৃষ্টি। এই স্বকীয়তাই পরিপার্শ্বকে বিমূঢ়-বিস্মিত-বিমুগ্ধ করে তুলতে সক্ষম। এটি অর্জনের বিষয়। আমার মতে, স্বতঃস্ফূর্ততা যে শিল্পের দ্বাররক্ষী, তার রাজদরবারের সম্রাট হলো স্বকীয়তা। চূড়ান্ত বিচারে স্বকীয়তাই আমার কাছে গুরুত্বপূর্ণ।
। আমার কাছে ছন্দ-সর্বস্বতার অপর নাম দৈন্য ।
কবিতার কথা উঠলেই দুটো প্রসঙ্গ চলে আসে ছন্দ এবং দশক। দুটো বিষয় নিয়ে আপনার কী পর্যবেক্ষণ?
বা বুকস, একুশে বইমেলা ২০১৫
। একটা অসুস্থ লক্ষণ কি আমাদের দৃষ্টির অগোচরে থেকে যাবে ।
দশক বলতে আমি সময় পরিমাপের এক ধরনের একককে বুঝি। প্রতিভা পরিমাপের একক দশক হতে পারে না। সাহিত্য আলোচনায় শ্রেণিকরণের স্বার্থে কোনো সাহিত্যিকের চর্চার প্রারম্ভলগ্ন নির্ধারণের ক্ষেত্রে দশক বিবেচনা কাজের হতে পারে, কিন্তু চূড়ান্ত বিচারের ক্ষেত্রে এর পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টিবিরোধী। একটা অসুস্থ লক্ষণ কি আমাদের দৃষ্টির অগোচরে থেকে যাবে? প্রতিটা দশ বছর অন্তর দশকের ব্যারিয়ার টেনে আমরা অবসরপ্রাপ্তের সংখ্যা বাড়িয়ে তুলছি কি না কিংবা আমরা কি কোনো প্রকৃত প্রতিভাকে অনাহূত করে তুলছি?। আমার পছন্দের পরিপূর্ণ প্রকাশ এখানে ঘটবে না ।
নিজের পাঠকের জন্য আপনার পছন্দের কিছু বইয়ের নাম বলুন।নিজের পছন্দের বইয়ের তালিকা করাটা আসলে খুব মুশকিল। কেননা প্রকৃত তালিকা বেশ দীর্ঘ হবে। ফলে সংক্ষিপ্ত পথ ধরা ছাড়া উপায় দেখছি না। বলে নেয়া ভাল, যেসব মহান সাহিত্যিকরা এখনো তুমুলভাবে সক্রিয় আছেন তাঁদের সৃষ্টিকর্ম তালিকায় রাখছি না। এ কারণেই আমার পছন্দের পরিপূর্ণ প্রকাশ এখানে ঘটবে না। যাই হোক, তালিকাটা এমন : শ্রীকৃষ্ণকীর্তন, মেঘনাদবধ কাব্য, রবীন্দ্র রচনাবলী। এছাড়া যাদের প্রায় সকল কবিতাই আকর্ষণ করে তাদের মধ্যে আছেন কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, আল মাহমুদ, শামসুর রাহমান, শহীদ কাদরী, বিনয় মজুমদার, আবুল হাসান, পাবলো নেরুদা, গার্সিয়া লোরকা, নিকানোর পাররা, কাহ্লিল জিবরান, মাহমুদ দারবিশ প্রমুখ।