হাসান মসফিক; জন্ম : লোহাগাড়া, চট্টগ্রাম
স্বকীয়তা আর স্বতস্ফূর্ততার মধ্যে কোনটি আপনার কাছে গুরুত্বপূর্ণ? এ দুয়ের মধ্যে কোনো পার্থক্য আছে কি?
স্বভাবতই স্বতঃস্ফূর্ততা আমার কাছে গুরুত্বপূর্ণ। তবে স্বকীয়তাকেও গৌণ ভাববার নয়। বরং স্বয়ং প্রকাশিত হতে হতেই নিজস্ব বৈশিষ্ট্যগুলো আরও উজ্জ্বলতর হতে থাকে। প্রথমতর বিষয়টাতে কোনো না কোনো সময় হয়ত একঘেয়েমি হানা দিতে পারে। তবে, কবিরও তো থাকে নিজেকে ছাড়িয়ে যাবার বা ভেঙেচুরে দেখবার সাধ। স্বকীয়তা বিষয়টাকে লেখকের নিজস্ব রুচি হিসেবেও আখ্যা দেওয়া যেতে পারে; তাতে করে সহজে অনুমেয় হয়। আমার আপাত লেখারীতি অনুসারে দ্বিতীয়টির মাধ্যমে প্রথমটিকে খুঁজে পাওয়া যাবে! অথবা, নতুন কোনো কোনো রূপ তৈরি হতে থাকতে পারে। আল্টিমেটলি দ্বিতীয়টাকে আমি প্রসেস হিসেবেই দেখছি। সেহেতু স্বকীয়তা স্বতঃস্ফূর্ততার একটি ফসল!
। প্রথাগত ছন্দে লিখতে গিয়ে কারো কারো কিছু লেখা প্রাণহীন লেগেছে ।
কবিতার কথা উঠলেই দুটো প্রসঙ্গ চলে আসে—ছন্দ এবং দশক। দুটো বিষয় নিয়ে আপনার কী পর্যবেক্ষণ?
পৃথিবীর কোনো কিছুকেই আমি ছন্দহীন ভাবতে পারছি না! কবিতার ক্ষেত্রেও তাই। তবে, প্রথাগত ছন্দে লিখতে গিয়ে কারো কারো কিছু লেখা প্রাণহীন লেগেছে! নিজের কাছেও আঁটসাঁট, ক্লিশে মনে হয়েছে কখনো। আবার, কারোটা হয়ত মধুময়ও। আর এক্ষেত্রে শব্দ-সংকটও একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়!
দশক বিভাজন নিয়ে তেমন একটা ভাবনা নেই। এটা আলোচক, সমালোচকদের ব্যাপার! আপাতত পড়া এবং লেখাটাই মূল কাজ বলে মানছি।
। স্পেসিফিক কোনো একজনকে পড়তে পড়তে পেয়ে যাই অন্য কেউ বা অনেকের খোঁজ ।
অনুপ্রাণন প্রকাশন, একুশে বইমেলা ২০১৫
পাঠের ক্ষেত্রে আমি নিজস্ব নিয়ম অনুসরণ করতে চেষ্টা করি। যাঁদের লেখা ভালো লাগে, তাঁদের সমস্ত লেখালেখি পড়তে চেষ্টা করি। এমনকি তাঁদের লেখা চিঠিপত্র, সাক্ষাৎকার, ডায়েরি অব্দি। সেভাবেই স্পেসিফিক কোনো একজনকে পড়তে পড়তে পেয়ে যাই অন্য কেউ বা অনেকের খোঁজ! এভাবে পাঠের কাঙ্ক্ষাটা বাড়তেই থাকে।