সপ্তাহ খানেকের ব্যবধানে মুদ্রিত হলো বাংলাদেশের দ্বিতীয় দশকের ১০ জন কবির কবিতা, ২য় কিস্তি। এই কিস্তি-বিভাজনে কোনো র্যাংকিংয়ের ব্যাপার নেই, বিভ্রান্তি এড়াতে কথাটা বলে নেয়া ভালো। মান যাচাইয়ের দায় আমরা নিই নি। একটি দশক না ফুরাতে সে কাজটা সম্ভবও নয়। আপাতত সে বিচারের ভার থাক পাঠকেরই হাতে। পাঠকই খুঁজে নিক তার প্রিয় তরুণ কবিকে।