এটাই শেষ কিস্তি। তিন সপ্তাহের ব্যবধানে তিন কিস্তিতে প্রায় জনা ত্রিশেক কবিকে তুলে ধরা হলো। বাংলাদেশের দ্বিতীয় দশকের কবিতা সম্পর্কে পাঠকদের একটা ধারণা দেবার চেষ্টা মাত্র, আমাদের এই আয়োজনে। নিশ্চিতভাবেই এর বাইরেও অনেক কবি রয়ে গেলেন। তাদের কারো কারো কবিতা 'পাণ্ডুলিপির কবিতা' সিরিজে আলাদাভাবে ছাপা হলো—যারা ২০১৭ সালের অমর একুশে গ্রন্থমেলায় বই প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছেন। সব মিলিয়ে একটা সময়ের কবিতার চালচিত্র পাঠকের কাছে পরিস্ফুট হবে বলে আশা করা যায়।
দ্বিতীয় দশকের কবিতা সম্পর্কে সামগ্রিক কোনো মূল্যায়ন থেকে আমরা বিরত থাকলাম—তার জন্য আরও কিছু সময় আবশ্যক, এই বিবেচনায়। কিন্তু এ বিশ্বাস আমাদের আছে, নতুন কবিতার ইশারা ফুটবে এদের রচনা থেকেই। সেই ইশারাভাষা বুঝে উঠবার দায় কিন্তু সকলের...