গত ৮ ডিসেম্বর ২০১৭, শুক্রবার অনুষ্ঠিত 'লোক সাহিত্য পুরস্কার ২০১৬'-এর আয়োজনে ঘোষিত হলো 'লোক সাহিত্য পুরস্কার ২০১৭'-এর বিজয়ীর নাম। জুরিবোর্ডের বিচারে এ বছরের পুরস্কারপ্রাপ্ত লেখকের নাম সলিমুল্লাহ খান। বিশিষ্ট প্রাবন্ধিক ও চিন্তক সলিমুল্লাহ খানের
২০১৮ সালের মাঝামাঝি এই পুরস্কার প্রদান করা হবে। বর্তমানে এর আর্থিক মূল্য পঞ্চাশ হাজার টাকা। পুরস্কারপ্রাপ্ত লেখককে নিয়ে প্রকাশিত হবে 'লোক' সাহিত্যপত্রিকার বিশেষ সংখ্যা।
উল্লেখ্য যে, ২০০৯ সালে লোক পত্রিকা প্রকাশের ১০ বছর পূর্তি উপলক্ষে এই পুরস্কার প্রবর্তন করা হয়। এই পুরস্কারের জন্য কোনো বই জমা দেয়ার নিয়ম নেই। রাষ্ট্রীয়ভাবে এখনও পুরস্কারপ্রাপ্ত নন, বাংলাদেশের এমন লেখকদের মূল্যায়নই লোক সাহিত্য পুরস্কারের উদ্দেশ্য।